এমএলএসে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট..

প্রকাশ: 8 November 2026 । 15:28 | আপডেট: 8 November 2026 । 15:28

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

লিওনেল মেসির ট্রফির সংগ্রহে যুক্ত হলো আরও একটি ব্যক্তিগত পুরস্কার। ২০২৬ মৌসুমে মেজর লিগ সকারের (এমএলএস) সর্বোচ্চ গোলদাতা হয়ে টানা দ্বিতীয়বারের মতো গোল্ডেন বুট জিতেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন অধিনায়ক।

পুরো মৌসুমে দুর্দান্ত ধারাবাহিকতা বজায় রেখে ৩১ ম্যাচে ২৬ গোল করেছেন মেসি। তার চেয়ে চার গোল কম করে ২২ গোল নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন এফসি ডালাসের ক্রোয়েশীয় ফরোয়ার্ড পেতার মুসা।

এর আগের মৌসুমেও গোল্ডেন বুট জিতেছিলেন মেসি। সেবার ২৮ ম্যাচে করেছিলেন ২৯ গোল, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার সংগ্রহ ছিল ২৪ গোল।

এই কৃতিত্বের মধ্য দিয়ে এমএলএসের তিন দশকের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জয়ের রেকর্ড গড়েছেন মেসি। তবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনি।

গোল করার পাশাপাশি গোল অবদানেও এগিয়ে ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। প্রতি ম্যাচে তার গোলের গড় ০.৮৪ এবং মৌসুমজুড়ে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে অবদান ৪৩টি। ছয়টি ম্যাচে একাধিক গোল করেছেন তিনি। এর মধ্যে পেনাল্টি থেকে এসেছে মাত্র একটি গোল।

পেনাল্টি ছাড়া মেসির ২৫ গোল এমএলএসের এক মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগের মৌসুমে ২৮টি ওপেন-প্লে গোল করে রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিকে, চলতি মৌসুমে এমএলএসের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন মেসি। এই পুরস্কার জিতলে টানা তৃতীয়বারের মতো লিগের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাবেন তিনি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!