ক্ষমতার লোভে ইসলামি দলগুলোর ঐক্য..

প্রকাশ: 8 November 2026 । 14:36 | আপডেট: 8 November 2026 । 14:36

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জামায়াতে ইসলামীর ক্ষমতার আকাঙ্ক্ষার কারণে ইসলামি দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলার সম্ভাবনা নষ্ট হয়েছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

শনিবার (৭ নভেম্বর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সীরাত গবেষক সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

চরমোনাই পীর বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে ইসলামি দলগুলোকে, বিশেষ করে কওমি ঘরানার দলগুলোকে এক মঞ্চে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ উদ্যোগে জামায়াতে ইসলামীসহ কয়েকটি দলও যুক্ত ছিল।

তিনি অভিযোগ করেন, এককভাবে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন ধারণা থেকেই জামায়াতে ইসলামী দেশের স্বার্থ, জনগণের স্বার্থ ও ইসলামের বৃহত্তর স্বার্থ উপেক্ষা করে ইসলামি দলগুলোর ঐক্যের পরিবেশ নষ্ট করেছে।

তিনি আরও বলেন, ইসলামের নীতি ও আদর্শ রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা গেলে দেশে প্রকৃত শান্তি, সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব। গত ৫৫ বছর ধরে অনুসৃত পুরোনো নীতি ও আদর্শ দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার আশা করা অমূলক ও অযৌক্তিক।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!