ক্ষমতা দখল নয়, রাষ্ট্রের রূপান্তরের..
প্রকাশ: 7 November 2026 । 19:38 | আপডেট: 7 November 2026 । 19:38
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ক্ষমতা দখল নয়, বরং রাষ্ট্রের কাঠামোগত রূপান্তরের আকাঙ্ক্ষা থেকেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়া।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৫টায় রাজধানীতে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সিরাজ মিয়া বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীন বাংলাদেশ ক্রমেই বিপথগামীদের হাতে চলে যাচ্ছিল। রাষ্ট্র পরিচালিত হচ্ছিল ব্রিটিশ ও পাকিস্তানি আমলের রীতিনীতি অনুসরণ করে। এ বাস্তবতায় রাষ্ট্রকাঠামোর রূপান্তরের প্রত্যাশা থেকেই ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতা অভ্যুত্থান সংগঠিত করেছিল। তবে বিশ্বাসঘাতকতার কারণে সেই অভ্যুত্থান ব্যর্থ হয়, যার পরিণতি আজও বাংলাদেশের মানুষকে বহন করতে হচ্ছে।
সভাপতির বক্তব্যে জেএসডির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট কে এম জাবির বলেন, সেদিনের অভ্যুত্থান ব্যর্থ না হলে আজকের বাংলাদেশ হতো শ্রমিক, কৃষক ও সাধারণ মানুষের। ইতিহাস একদিন এই সত্য সামনে নিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
জেএসডির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী বলেন, ইতিহাস অস্বীকার করা যায়, কিন্তু পরিবর্তন করা যায় না।
সভায় আরও বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য মো. তৌহিদ হোসেন, এস এম সামছুল আলম নিক্সন, আবদুল মান্নান মুন্সি, কামরুল আহসান অপু, আজিম হোসেন মানিক, সাহানা সুলতানা, ইলোরা খাতুন সোমা, আনিছা রত্নাসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.