গাইবান্ধায় যথাযথ মর্যাদায় ৭ই নভেম্বর..
প্রকাশ: 7 November 2026 । 17:45 | আপডেট: 7 November 2026 । 17:45
গাইবান্ধা করেসপন্ডেন্টঃ
গাইবান্ধায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে গাইবান্ধায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬-এর কর্মসূচি। এ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও সংসদ সদস্য মো. শামীম কায়সার লিংকন (এমপি)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসন ১,২,৩,৫-এর সংসদ সদস্য মমতাজ আলো (এমপি), বিএনপি জাতীয় নির্বাহী কমিটির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক মো. আনিসুজ্জামান খান বাবু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) অধ্যাপক আমিনুল ইসলাম।
জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে র্যালিটি জেলা বিএনপির প্রধান কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে গিয়ে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ৭১-এর ভূমিকা নিয়ে আলোচনার পাশাপাশি বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও আলোচনা করা হয়।#ফারুক হোসেন গাইবান্ধা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.