শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার..
প্রকাশ: 7 November 2026 । 13:04 | আপডেট: 7 November 2026 । 14:49
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব শ্যাম্পু উদ্ধার করা হয়। গ্রেফতার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে রিপনকে আটক করা হয়। পরে তাঁর বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২ কার্টনে রাখা ২৮৮ বোতল শ্যাম্পু উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ২৫০ মিলিলিটার করে ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ রয়েছে। উদ্ধার করা শ্যাম্পুর আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা।
অভিযানের সময় উদ্ধার করা পণ্যের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি রিপন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব শ্যাম্পু বাংলাদেশে আনার কথা স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার রিপন ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.