শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি..

প্রকাশ: 7 November 2026 । 14:17 | আপডেট: 7 November 2026 । 14:17

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নানা কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়।

সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলার সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে দিবসটির তাৎপর্য ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী, যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান এবং শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবু জাফর মো. সালাউদ্দিন প্রমুখ।

এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতির শান্তি ও অগ্রগতি কামনায় বাদ জোহর মসজিদে মসজিদে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বিকেল ৩টায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন একাদশ ও শ্রীমঙ্গল পৌরসভা একাদশের মধ্যে একটি প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এ ছাড়া হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!