শ্রীমঙ্গলে ডিবি পুলিশের অভিযানে ১০৮..

প্রকাশ: 4 November 2026 । 18:40 | আপডেট: 4 November 2026 । 21:05

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিপন মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এ সময় তাঁর হেফাজত থেকে ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানাধীন মির্জাপুর ইউনিয়নের ছাত্রাবট গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত শিপন মিয়া ছাত্রাবট গ্রামের লুৎফুর মিয়া ওরফে লুতুর ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জয় শর্মার নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল ছাত্রাবট গ্রামের একটি বসতঘরে অভিযান পরিচালনা করে । পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে শিপন মিয়াকে আটক করা হয়।

পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির দেহ ও বসতঘর তল্লাশি করে তাঁর পরিহিত প্যান্টের ডান পকেট থেকে ৫৮ পিস এবং বসতঘরের ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ৫০ পিস, সর্বমোট ১০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২৯ হাজার ৭৬০ টাকা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!