ডিসেম্বরের মধ্যে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি..

প্রকাশ: 4 November 2026 । 19:36 | আপডেট: 4 November 2026 । 19:36

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডিসেম্বরের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নিম্নতম মজুরি বোর্ড। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি পাবেন শ্রমিকরা।

বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বোর্ডের চেয়ারম্যান বিচারক সৈয়দ আজাদ সুবহানী।

বেতন বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরে রাজধানী ঢাকা, সাভার ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে বুধবারও বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

এর আগে গত ১ নভেম্বর শ্রমিক অসন্তোষের মধ্যে সরকার নিম্নতম মজুরি বোর্ড পুনর্গঠন করে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পের জন্য পৃথক মজুরি বোর্ড গঠন করা হয়।

বৈঠকে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এ বি এম সামছুদ্দিন। শ্রমিকপক্ষের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার।

সবশেষ ২০২৩ সালের নভেম্বরে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। পরের মাস থেকে কার্যকর হওয়া ওই সিদ্ধান্তে শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এতে মজুরি বেড়েছিল ৫৬ দশমিক ২৫ শতাংশ।

পুনর্গঠিত নিম্নতম মজুরি বোর্ডে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া মালিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন দায়িত্ব পেয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!