পূবালী ব্যাংকের আমানত ১ লাখ..
প্রকাশ: 1 November 2026 । 16:18 | আপডেট: 1 November 2026 । 16:18
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
দেশের বেসরকারি খাতের অন্যতম ব্যাংক পূবালী ব্যাংক পিএলসি এক লাখ ১০ হাজার কোটি টাকার বেশি আমানত সংগ্রহের মাইলফলক অর্জন করেছে। এ অর্জন উদ্যাপন করতে দেশের সব শাখায় গ্রাহকদের মিষ্টিমুখ করানো হচ্ছে।
ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রজন্মের পর প্রজন্ম ধরে গ্রাহকদের বিশ্বাস, আস্থা ও নির্ভরতার ভিত্তির ওপর দাঁড়িয়ে এ সাফল্য অর্জন করেছে পূবালী ব্যাংক। ১৯৫৯ সাল থেকে যাত্রা শুরু করা ব্যাংকটি গ্রাহকদের আস্থা ও সহযোগিতাকে এ অর্জনের মূল শক্তি হিসেবে উল্লেখ করেছে।
ব্যাংকটির প্রচারিত তথ্য অনুযায়ী, বর্তমানে তাদের আমানতের পরিমাণ ১ লাখ ১০ হাজার কোটি টাকার বেশি। পাশাপাশি খেলাপি ঋণের হার ২ দশমিক ৪৭ শতাংশ। দৃঢ় অ্যাসেট কোয়ালিটি, নিরাপদ ঋণ পোর্টফোলিও, বিচক্ষণ ঋণ ব্যবস্থাপনা, কার্যকর পর্যবেক্ষণ ও সুশাসনকে ব্যাংকটির অগ্রগতির অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরা হয়েছে।
এ ছাড়া ব্যাংকটি আন্তর্জাতিক মানের নিরাপত্তাব্যবস্থা, ঝুঁকিকেন্দ্রিক ব্যবস্থাপনা এবং টেকসই উন্নয়ন ও প্রবৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে। গ্রাহকদের আস্থার স্বীকৃতি হিসেবে এ অর্জনকে উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
এ মাইলফলক উদ্যাপনের অংশ হিসেবে শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে পূবালী ব্যাংকের শাখাগুলোতে গ্রাহকদের মিষ্টিমুখ করানো হচ্ছে।
ব্যংক সুত্র জানায়, ১৯৫৯ সালে ‘ইস্টার্ন মার্কেন্টাইল ব্যাংক’ নামে ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়, ১৯৭২ সালে সরকারিকরণ করে ‘পূবালী ব্যাংক’ নামকরণ করা হয় এবং ১৯৮৩ সালে এটি আবার বেসরকারি মালিকানায় ফিরে যায়।
প্রসঙ্গত: সারাদেশ পুবালী ব্যাংকের শাখা রয়েছে ৫১৯ টি এবং উপশাখা রয়েছে ২৮৬ টি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.