‘থ্রি ইডিয়টস ২’ নিয়ে নতুন..
প্রকাশ: 24 October 2026 । 19:58 | আপডেট: 24 October 2026 । 19:58
অনলাইন ডেস্ক
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে নতুন তথ্য জানিয়েছেন অভিনেতা আমির খান। তিনি বলেছেন, সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ করছেন পরিচালক রাজকুমার হিরানি। কয়েক সপ্তাহের মধ্যে চিত্রনাট্যের চূড়ান্ত খসড়া শোনার কথা রয়েছে তাঁর।
সম্প্রতি সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেন আমির খান। সেখানে তাঁকে ‘স্ক্রিন আইকন’ পুরস্কারে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে ২০০৯ সালে মুক্তি পাওয়া ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, সিনেমাটির চিত্রনাট্য নিয়ে কাজ চলছে। তবে শুটিং শুরুর সময় কিংবা মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ মুক্তি পায় ২০০৯ সালের ২৪ ডিসেম্বর। সিনেমাটিতে আমির খানের সঙ্গে অভিনয় করেন কারিনা কাপুর খান, আর মাধবন ও শারমান যোশি।
প্রকৌশল বিভাগের তিন শিক্ষার্থীর বন্ধুত্ব, পড়াশোনার চাপ ও সামাজিক প্রত্যাশার গল্প নিয়ে নির্মিত সিনেমাটি মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়। ওই বছর এটি বলিউডের সর্বোচ্চ আয়কারী সিনেমা হয়ে ওঠে। সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল ৫৫ কোটি রুপি।
এর আগে রাজকুমার হিরানির পরিচালনায় ‘পিকে’ সিনেমায়ও অভিনয় করেন আমির খান। ২০১৪ সালে মুক্তি পাওয়া সিনেমাটিও বক্স অফিসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করে।
সূত্র: এবিপি
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.