ইনফান্তিনোর পুনর্নির্বাচনে এএফসির সমর্থন, বদলে..
প্রকাশ: 24 October 2026 । 11:48 | আপডেট: 24 October 2026 । 11:48
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বিরোধের অবসান ঘটিয়ে তার পুনর্নির্বাচনের পক্ষে সমর্থন জানিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ার ৪৬টি সদস্য সংস্থার সমর্থন পাওয়ায় আগামী নির্বাচনে ইনফান্তিনোর অবস্থান আরও শক্তিশালী হলো।
শুক্রবার (২৩ অক্টোবর) টোকিওতে এএফসির এক বৈঠকে ইনফান্তিনোর প্রতি সমর্থন ঘোষণা করেন সংস্থাটির সভাপতি শেখ সালমান বিন ইব্রাহিম আল খালিফা। ফিফা সভাপতি হিসেবে চতুর্থ ও শেষ মেয়াদে দায়িত্ব পালনের লক্ষ্যে নির্বাচনে লড়তে চান সুইস-ইতালীয় এই ফুটবল প্রশাসক।
এএফসির ওয়েবসাইটে শেখ সালমান বলেন, ‘ফিফা সভাপতি হিসেবে আপনি যখন নির্বাচনে লড়ছেন, তখন আপনার ও আপনার নেতৃত্বের প্রতি আমাদের পূর্ণ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছি।’
তিনি আরও বলেন, অতীতে ইনফান্তিনোর সঙ্গে কিছু বিষয়ে মতবিরোধ থাকলেও সেগুলো পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। একসঙ্গে কাজ করলে ফুটবল আরও শক্তিশালী হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বিক্রির পরিকল্পনা নিয়ে বিতর্কের মধ্যে ইনফান্তিনোর সঙ্গে কয়েকটি মহাদেশীয় ফুটবল সংস্থার টানাপোড়েন তৈরি হয়েছিল। এমন পরিস্থিতিতে এএফসির সমর্থন তার পুনর্নির্বাচনের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
এশিয়ার ৪৬টি সদস্য সংস্থার সমর্থন ইনফান্তিনোর জন্য বড় শক্তি হিসেবে বিবেচিত হচ্ছে। অন্যদিকে, ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফার ৫৫ সদস্য এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের ফুটবল সংস্থা কনকাকাফের ৩৫ সদস্যের অবস্থান নিয়ে নির্বাচনী সমীকরণে আলোচনা চলছে।
আগামী মার্চে ফিফা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। প্রার্থিতা ঘোষণার শেষ দিন ১৮ নভেম্বর। ৫৬ বছর বয়সী ইনফান্তিনো এখন পর্যন্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া একমাত্র প্রার্থী। সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসেবে কনকাকাফ সভাপতি ভিক্তর মন্তাগলিয়ানির নাম আলোচনায় থাকলেও তিনি শেষ পর্যন্ত প্রার্থী হবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.