প্রথম বলেই ছক্কা, বিশ্বরেকর্ড গড়লেন..
প্রকাশ: 23 October 2026 । 18:31 | আপডেট: 23 October 2026 । 18:31
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ব্যাট হাতে নামলেই রেকর্ড গড়া যেন অভ্যাসে পরিণত হয়েছে ভারতের বাঁহাতি ওপেনার অভিষেক শর্মার। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ইনিংসের প্রথম বলেই ছক্কা মেরে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন তিনি।
ক্রাইস্টচার্চে ২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরির প্রথম বলেই কভার অঞ্চলের ওপর দিয়ে ছক্কা হাঁকান অভিষেক। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসের প্রথম বলে এটি তার সপ্তম ছক্কা। এর মধ্য দিয়ে আফগানিস্তানের শফিকুল্লাহ শিনওয়ারিকে ছাড়িয়ে এই তালিকায় এককভাবে শীর্ষে উঠেছেন তিনি। শফিকুল্লাহর ছক্কা ছয়টি, আর সূর্যকুমার যাদবের পাঁচটি।
তবে রেকর্ড গড়লেও ইনিংসটি বড় করতে পারেননি অভিষেক। ১২ বলে ২৯ রান করে মাইকেল ব্রেসওয়েলের বলে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ইনিংসে ছিল দুটি চার ও তিনটি ছক্কা।
অভিষেক দ্রুত ফিরলেও ভারতের জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। সঞ্জু স্যামসনের ৬৭ রান এবং শ্রেয়াস আইয়ার ও নামান ধীরের ৪২ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই ৬ উইকেটে জয় পায় ভারত। টি-টোয়েন্টিতে এটিই ভারতের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.