শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্হাপনা..

প্রকাশ: ২ আগস্ট ২০২৩ । ১৬:০১ | আপডেট: ২ আগস্ট ২০২৩ । ১৬:০১

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে লেবুজাতীয় ফসলের সম্প্রসারন, ব্যবস্হাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় ‘লেবুজাতীয় ফসলের ক্যাংকার ও গ্রীনিং রোগ ব্যবস্হাপনা’ বিষয়ে একদিনের কৃষক প্রশিক্ষণ অনু্ষ্িঠত হয়েছে।

আজ বুধবার সকাল ১০ টায় শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের কৃষক প্রশিক্ষন কেন্দ্রে উপজেলা কৃষি অফিসের আয়োজনে দিনব্যাপি এই কৃষক প্রশিক্ষন অনু্ষ্িঠত হয়।

প্রশিক্ষনে সভাপতিত্ব করেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন খান।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা প্রমুখ।

প্রশিক্ষণে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর, ভূনবীর, শ্রীমঙ্গল সদর, কালাপুর ও আশীদ্রোন ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!