সবার প্রতি সমান সহযোগিতা করছে..
প্রকাশ: 20 October 2026 । 22:35 | আপডেট: 20 October 2026 । 22:35
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর :-
সমাজের প্রতিটি স্তরে সবার প্রতি সমানভাবে সহযোগিতা করছে সরকার। এখানে কোনো ধরনের বৈষম্য বা পক্ষপাতিত্বের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দিনাজপুরের হিলির চণ্ডীপুর পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।
সমাজ কল্যাণমন্ত্রী বলেন, দেশের আইন নিজস্ব গতিতে চলছে। অপরাধী যে দলেরই হোক না কেন, তাকে কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। সবার রক্ত ও অধিকার সমান উল্লেখ করে তিনি বলেন, সরকার সবার জন্য সমানভাবে কাজ করতে চায়।
তিনি আরও বলেন, কোনো ধর্মই অন্যায় বা খারাপ কাজকে উৎসাহিত করে না। ভবিষ্যতে দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব আরও সুন্দর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
বর্তমান সরকারের প্রায় আট মাস অতিবাহিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার বসে থাকার জন্য নয়, বরং দেশের কল্যাণে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.