শ্রীমঙ্গলে পূজামণ্ডপ পরিদর্শনে শ্রম ও..

প্রকাশ: 20 October 2026 । 16:49 | আপডেট: 20 October 2026 । 16:49

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মানুষ যুগ যুগ ধরে ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে বিভিন্ন ধর্মীয় উৎসব উদ্‌যাপন করে আসছেন। দুর্গোৎসবও আমাদের সম্প্রীতি ও ঐতিহ্যের এক অনন্য প্রতিফলন। সবাই নির্বিঘ্নে, আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করছেন।’

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে অবস্থিত শ্রী শ্রী শ্রীমঙ্গলেশ্বরী কালীমন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

এ সময় মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী, জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী শ্রীমঙ্গলের আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এরপর তিনি কমলগঞ্জের উদ্দেশে রওনা হন।

সেখানে তাঁর আরও কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শনের কথা রয়েছে বলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!