সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে..

প্রকাশ: 20 October 2026 । 13:48 | আপডেট: 20 October 2026 । 13:48

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সৈয়দপুর বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি শিক্ষকদের কাছ থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি।

সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শনে যাওয়ার পথে সৈয়দপুর বিজ্ঞান কলেজের সামনে থামেন প্রধানমন্ত্রী।

কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ জানান, প্রধানমন্ত্রী প্রতিষ্ঠানের ফটকের সামনে শিক্ষার্থীদের দেখতে পেয়ে গাড়ি থামিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন। এ সময় শিক্ষার্থীদের আবদারে তাঁদের সঙ্গে সেলফি তোলেন এবং অটোগ্রাফ দেন। পাশাপাশি প্রতিষ্ঠানটির খোঁজখবর নেন তিনি।

এ সময় কলেজের অধ্যক্ষ প্রধানমন্ত্রীর কাছে বালক ও বালিকাদের জন্য পৃথক হোস্টেল, একটি বহুতল ভবন এবং একটি অডিটোরিয়াম নির্মাণের দাবি জানান।

অধ্যক্ষ জানান, প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানটি সম্পর্কে অবগত আছেন বলে উল্লেখ করেন। দাবিগুলো লিখিতভাবে তাঁর কাছে জমা দিলে সেগুলো বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

পরে শিক্ষার্থীদের কাছ থেকে বিদায় নিয়ে প্রধানমন্ত্রীর গাড়িবহর রংপুরের উদ্দেশে রওনা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষ হাত নেড়ে তাঁকে স্বাগত জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!