চার দিনে ‘জেলার ২’-এর আয়..

প্রকাশ: 19 October 2026 । 20:06 | আপডেট: 19 October 2026 । 20:06

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী ৪২৪ কোটি রুপির বেশি আয় করেছে অ্যাকশনধর্মী সিনেমাটি। এবার ৫০০ কোটি রুপির মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় রয়েছেন সিনেমাটির সংশ্লিষ্টরা।

বক্স অফিস ট্র্যাকিং সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির চতুর্থ দিন রোববার (১৮ অক্টোবর) ভারতে ছবিটির নেট আয় হয়েছে ৫৫ কোটি ৮৫ লাখ রুপি। এতে প্রথম চার দিনে ভারতের বাজারে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৯৯ কোটি ৯০ লাখ রুপি। আর দেশটিতে মোট গ্রস আয় হয়েছে ২৩৪ কোটি ২৫ লাখ রুপি।

রোববার ভারতের ১৫ হাজার ৪৭৩টি শোতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ৬২ শতাংশ। আগের দিন শনিবারের ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয়ের তুলনায় চতুর্থ দিনে আয় বেড়েছে প্রায় ১৮ দশমিক ২ শতাংশ। শুধু রোববারই ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপস্থিত হন প্রায় ৩৬ লাখ ৮৭ হাজার দর্শক।

গত ১৫ অক্টোবর বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনেই ভারতে ৫৯ কোটি ৭০ লাখ রুপি নেট আয় করে ‘জেলার ২’। দ্বিতীয় দিন শুক্রবার আয় কমে দাঁড়ায় ৩৭ কোটি ১০ লাখ রুপিতে। তবে শনিবার ৪৭ কোটি ২৫ লাখ রুপি আয় করে আবার ঘুরে দাঁড়ায় ছবিটি। রোববার আয় আরও বেড়ে ৫৫ কোটি ৮৫ লাখ রুপিতে পৌঁছায়।

তামিল সংস্করণে সবচেয়ে বেশি আয়

ভাষাভিত্তিক আয়ের হিসাবে এগিয়ে রয়েছে ছবিটির তামিল সংস্করণ। রোববার ৮ হাজার ১৭৩টি শো থেকে এই সংস্করণের নেট আয় হয়েছে ৩৯ কোটি ৯৫ লাখ রুপি। দর্শক উপস্থিতি ছিল প্রায় ৮০ শতাংশ।

একই দিনে তেলুগু সংস্করণ ২ হাজার ২৩৪টি শো থেকে আয় করেছে ৯ কোটি ৫০ লাখ রুপি। হিন্দি সংস্করণ ৪ হাজার ৯০২টি শো থেকে আয় করেছে ৫ কোটি ৭৫ লাখ রুপি। আর কন্নড় সংস্করণের আয় ৬৫ লাখ রুপি।

বিদেশের বাজারেও দাপট

ভারতের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও ভালো ব্যবসা করছে ‘জেলার ২’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রোববার বিদেশের বাজার থেকে ছবিটির গ্রস আয় হয়েছে প্রায় ৪০ কোটি রুপি। এতে চার দিনে আন্তর্জাতিক বাজারে মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ১৯০ কোটি রুপিতে।

ভারতের বাজারে ২৩৪ কোটি ২৫ লাখ এবং আন্তর্জাতিক বাজারে প্রায় ১৯০ কোটি রুপি মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৪২৪ কোটি ২৫ লাখ রুপি। এ ধারাবাহিকতা বজায় থাকলে শিগগিরই ৫০০ কোটি রুপির মাইলফলক ছুঁতে পারে সিনেমাটি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!