মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায়ের..

প্রকাশ: 19 October 2026 । 20:01 | আপডেট: 19 October 2026 । 20:01

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি পাওয়ার পর সৌদি আরবের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

শামা ওবায়েদ বলেন, ২০২৩ সালে অভিযুক্তদের আটক করে সৌদি আরবের পুলিশ। এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। রায়ের কপি হাতে পাওয়ার পর তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী সম্পর্ক ছিল, তা জানা যাবে।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের বিষয়ে দুই দেশের মধ্যে তথ্য আদান-প্রদানে ঘাটতি রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনা সরকারের আমলে যারা দুর্নীতিতে জড়িত এবং দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, তাদের বিচারের আওতায় আনা হবে।

অন্যদিকে, শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনা ভারতে বসে কী মন্তব্য করছেন, তা নিয়ে প্রতিক্রিয়া জানানো সময়ের অপচয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!