শ্রীমঙ্গলে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর..

প্রকাশ: 19 October 2026 । 17:28 | আপডেট: 19 October 2026 । 19:06

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এতে কয়েক শ দোকানপাট ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে শ্রীমঙ্গল শহরে মানুষের সমাগম ও যানবাহনের চাপ বেড়েছে। এর মধ্যে ফুটপাত দখল করে দোকানপাট বসানোয় পথচারীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল। ফলে অনেককে বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল। এতে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছিল।

প্রশাসন সূত্রে জানা গেছে, ফুটপাত দখলমুক্ত করতে কয়েক দিন ধরে শহরে মাইকিং করা হয়। একই সঙ্গে অবৈধ দোকানপাট ও অস্থায়ী স্থাপনা সরিয়ে নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ জানায় পৌর কর্তৃপক্ষ। তবে এসব নির্দেশনা উপেক্ষা করে ফুটপাত দখল অব্যাহত রাখায় শেষ পর্যন্ত উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান। এ সময় শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম উপস্থিত ছিলেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম জানান, ফুটপাত থেকে অবৈধ দোকানপাট সরিয়ে নিতে কয়েক দিন ধরে শহরে মাইকিং করা হচ্ছিল। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে এবং শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর প্রশাসক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউর রহমান বলেন, শহরের যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে ফুটপাত দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান থাকবে।

তিনি আরও বলেন, শহরের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!