শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ
প্রকাশ: 19 October 2026 । 12:00 | আপডেট: 19 October 2026 । 12:00
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী আজ। সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর রামকৃষ্ণ মিশনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার আরাধনা। মহাষ্টমীর অন্যতম আকর্ষণ কুমারী পূজা। নারীশক্তির প্রতি শ্রদ্ধা জানিয়ে এদিন কুমারীকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা।
সকালে চণ্ডীপাঠ, পুষ্পাঞ্জলি ও নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় মহাষ্টমীর পূজা। প্রচলিত ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এদিন দেবীর অসুরবধের স্মৃতিকে বিশেষভাবে স্মরণ করা হয়। এ উপলক্ষে ১ থেকে ১৬ বছর বয়সী সুলক্ষণা কুমারীকে দেবীজ্ঞানে পূজা করার রীতি রয়েছে।
ভক্তদের বিশ্বাস, প্রতিটি নারীর মধ্যেই মহামায়ার শক্তির প্রকাশ রয়েছে। কুমারী পূজা শেষে ভক্তরা দেবীর আশীর্বাদ গ্রহণ করেন।
সূর্যোদয়ের আগে থেকেই রাজধানীর রামকৃষ্ণ মিশনে শুরু হয় মহাষ্টমীর কল্পারম্ভ ও বিশেষ পূজার আনুষ্ঠানিকতা। সকাল সাড়ে ৯টায় কুমারীকে আসনে অধিষ্ঠিত করার পর পঞ্চোপচারে দেবীর আরাধনা করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.