শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণে এগিয়ে..

প্রকাশ: 17 October 2026 । 18:14 | আপডেট: 17 October 2026 । 18:14

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানীর মোহাম্মদপুরে নিজের সাবেক শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং দেশ গঠনে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে কলেজটি পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী দেশকে পরিচ্ছন্ন ও সবুজ রাখতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, শুধু সরকারের একার পক্ষে দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তোলা সম্ভব নয়। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজেদের বাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি অন্যদেরও সচেতন করতে হবে।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বড় পরিবর্তন আনা সম্ভব, যা ইতোমধ্যে প্রমাণিত হয়েছে। তবে আন্দোলনের মধ্যেই দায়িত্ব শেষ নয়; দেশ পুনর্গঠন ও সুন্দর বাংলাদেশ গড়তেও তরুণদের ভূমিকা রাখতে হবে।

ঢাকার বায়ুদূষণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, রাজধানীর দূষিত বাতাস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের কাছে আমার দুটি আবেদন—দেশকে পরিষ্কার রাখবে এবং বেশি বেশি গাছ লাগাবে। এটা তোমাদেরই দেশ, এর দায়িত্বও তোমাদের।”

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!