রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থীরা সুনামের সাথে..
প্রকাশ: 17 October 2026 । 17:47 | আপডেট: 17 October 2026 । 17:47
“ ব্যুরো চীফ, রাজশাহী ”
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি বলেছেন, রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট দেশের মধ্যে অন্যতম একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন স্থানে নিজ নিজ কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দক্ষ মানুষ গড়তে এই প্রতিষ্ঠানের ভূমিকা অনেক।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা-ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ১ম পর্বের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকেই অনেক দক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তৈরি করেছে। এখন এই প্রতিষ্ঠানে যারা নতুন ভাবে ভর্তি হয়েছো, তারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আগে কঠোর পরিশ্রম করে পড়াশোনা করে নিজেকে গড়ে তুলবে। কোনভাবেই পড়াশোনার প্রতি অবহেলা করা যাবে না।
তিনি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দের উদ্দেশ্য বলেন, তোমরা যাই কর। আগে ছাত্র, ভালো ছাত্রত্ব বজায় রেখে তারপর অন্যকিছু। সবাই মিলে মিশে এই ক্যাম্পাসে থাকবে। কখনো যেন বিশৃঙ্খলা তৈরি না হয় সেইভাবে পথ চলবে।
রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে দাবির প্রেক্ষিতে তিনি বলেন, নতুন বাস চালু, নতুন ছাত্রাবাস, অডিটোরিয়াম প্রতিষ্ঠা করা হবে। যাতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্যাম্পাসে থাকতে পারে। কোন অভিভাবক বা শিক্ষককে দুশ্চিন্তা না করতে হয় সেই ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের এমপি এড. শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশীদ ও রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন। সভাপতিত্ব করেন, রাজশাহী পলিটেকনিকের অধ্যক্ষ এ.যে.এম মাসুদুর রহমান। এছাড়াও পলিটেকনিক ইনস্টিটিউট এর অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.