দুর্গাপুজা উপলক্ষ্যে শ্রীমঙ্গলে যানজট নিরসনে..

প্রকাশ: 17 October 2026 । 17:39 | আপডেট: 17 October 2026 । 17:39

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গল পৌর শহরে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করার অভিযান চালানো হয়েছে। পৌর প্রশাসনের উদ্যোগে এবং পৌর বিএনপির সহযোগিতায় শনিবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, পৌর বিএনপির আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সৈয়দ সালাউদ্দিন, বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি শাহাদাত হোসেন বকুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান এবং ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল আলমসহ অন্যন্যরা অভিযানে অংশ নেন।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, দুর্গাপূজা ও পরবর্তী সময়ে শহরের যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে ফুটপাত থেকে হকার ও সড়ক থেকে ভ্যানগাড়ি সরিয়ে দিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

তিনি আরও বলেন, ফুটপাত ও সড়ক দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানা করা হবে। শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!