ঝালকাঠির সুগন্ধা নদীতে স্পিডবোট দুর্ঘটনা,..
প্রকাশ: 17 October 2026 । 12:08 | আপডেট: 17 October 2026 । 12:08
মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-
ঝালকাঠির সুগন্ধা নদীতে মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনার সময় স্পিডবোট দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীক কুমার কুণ্ডুসহ ৯ জন আহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নলছিটি উপজেলার কংসার দিঘির পাড়সংলগ্ন সুগন্ধা নদীতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউএনওর নেতৃত্বে নদীতে টহল দেওয়ার সময় স্পিডবোটটির গিয়ারে ত্রুটি দেখা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বোটটি নদীর তীরের ইটের স্তূপে ধাক্কা খায়। এ ঘটনায় স্পিডবোটে থাকা ৯ জন আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ইউএনওর মাথায় পাঁচটি সেলাই দেওয়া হয়েছে। স্পিডবোটচালক আশরাফুলকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে দুই আনসার সদস্য ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার্স অব নলছিটি’র সদস্যরাও রয়েছেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.