ডেঙ্গু পরিস্থিতি দেখতে ঢাকার বিভিন্ন..

প্রকাশ: 17 October 2026 । 11:46 | আপডেট: 17 October 2026 । 11:46

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনে ঢাকার বিভিন্ন হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে গুলশানের বাসা থেকে বের হন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী প্রথমে উত্তরার কুয়েত-মৈত্রী হাসপাতালে যাবেন। সেখানে ডেঙ্গু মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপ সরেজমিনে পরিদর্শন করবেন।

এ ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান উদ্বোধন করেন তারেক রহমান। এ কর্মসূচির আওতায় পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!