সেমাই বরফি

প্রকাশ: 16 October 2026 । 21:44 | আপডেট: 16 October 2026 । 21:44

আরএইচবি নিউজ ডেস্কঃ

উপকরন :-

সেমাই – ১/২ প্যাকেট
তরল দুধ – ১ লিটার
গুঁড়া দুধ – ৩ টেবিল চামচ
ডানো – ৪ টেবিল চামচ (ঐচ্ছিক )
ঘি – ৩ টেবিল চামচ
চিনি – পরিমান মতো
পেস্তা /কাজু বাদাম কুচি – ইচ্ছামতো
কিশমিশ – ৭-৮ টি
এলাচ – ২-৩ টি
দারুচিনি – ১-২ টি
চায়না গ্রাস – পরিমান মতো

প্রনালি :-

চায়না গ্রাস স্বাভাবিক তাপমাত্রার পানিতে ২০ মিনিট ভিজিয়ে রাখুন ।
প্যানে ঘি দিয়ে সেমাই অল্প আচে লালচে করে ভাজুন ।
আরেকটি পাত্রে দুধ ,এলা্চ ,দারুচিনি দিয়ে জ্বাল দিন ।
একটি বাটিতে সামান্য তরল দুধ ও গুঁড়া দুধ মিশিয়ে নিন।
ফুটে উঠলে চায়না গ্রাস ও গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন ।
চায়না গ্রাস পুরপুরি গলে গেলেও দুধ জ্বাল দিয়ে ঘন করুন ।
এবার ভাজা সেমাই ও কিশমিশ দিয়ে দিন।
৫-৭ মিনিট পর চিনি ও ডানো দিয়ে নাড়ুন ।
সেমাই হয়ে গেলে দারুচিনি ও এলাচ দিয়ে নামিয়ে ফেলুন।
চারকোণা বাটিতে ঢেলে উপরে বাদাম কুচি ছিটিয়ে দিন ।
ঠাণ্ডা করে ২-৩ ঘণ্টা ফ্রিজে রাখুন ।
ফ্রিজ থেকে বের করে ইচ্ছামতো শেপে কেটে নিন ।

সেমাই বরফি শুধু গুঁড়া দুধ দিয়েও তৈরি করতে পারেন ।

পরিবেশন:-

সাভিং ডিশে রেখে সুন্দর করে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!