পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের সাতানীতে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৪টায় সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে আলতাফ হোসেন চৌধুরী বলেন, “পটুয়াখালীতে রয়ের এজেন্ট আছে, আমরা তাদের চিনি। আপনারা তাদের চোখে চোখে রাখবেন।”
দুমকি উপজেলা বিএনপির সদস্য ও আঙ্গারিয়া ইউনিয়ন প্রতিনিধি জহির উদ্দিন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক মো. মজিবর রহমান, কেন্দ্রীয় তাঁতীদলের যুগ্ম আহ্বায়ক জে. এম. আনিসুর রহমান, পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম এবং দুমকি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু।
এ ছাড়া উপস্থিত ছিলেন দুমকি উপজেলা যুবদলের সভাপতি জাকির হোসেন মিলন, সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল, যুবদল নেতা সৈয়দ মনির হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
মন্তব্য করুন