দুর্গাপূজায় ৬১৫ মণ্ডপের নিরাপত্তায় কোস্ট..

প্রকাশ: 16 October 2026 । 20:47 | আপডেট: 16 October 2026 । 20:47

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের উপকূলীয় এলাকার ৬১৫টি পূজামণ্ডপের নিরাপত্তায় বাংলাদেশ কোস্ট গার্ডের প্রায় ৩ হাজার ৪০০ সদস্য মোতায়েন করা হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে টহল ও গোয়েন্দা নজরদারিও জোরদার করা হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির পরিদর্শনকালে এ তথ্য জানান কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসান।

পরিদর্শনকালে তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের সঙ্গে কথা বলেন।

কোস্ট গার্ডের মহাপরিচালক বলেন, দুর্গাপূজা চলাকালে দায়িত্বপূর্ণ এলাকায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধ ও আইনশৃঙ্খলা বজায় রাখতে সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। সনাতন ধর্মাবলম্বীরা যাতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বিঘ্নে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত নদীতীরবর্তী ও উপকূলীয় অঞ্চলে কোস্ট গার্ডের নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!