পলাশবাড়ীতে বাল্যবিবাহ ও মানবাধিকার লঙ্ঘন..

প্রকাশ: 15 October 2026 । 17:19 | আপডেট: 15 October 2026 । 19:01

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

গাইবান্ধার পলাশবাড়ীতে নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, বাল্যবিবাহ এবং মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে জাতীয় প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) পলাশবাড়ী শহীদ মিনার মাঠে নেটজ বাংলাদেশের সহযোগিতায় এবং পল্লীশ্রী সংস্থার হোপ প্রকল্পের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘বাল্যবিবাহ বন্ধ করি, নারী ও কন্যাশিশুর অধিকারে বিনিয়োগ করি’ স্লোগানে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল। এ সময় থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম নকিবুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা জিল্লুর রহমান, পল্লীশ্রী সংস্থার প্রকল্প পরিচালক শামসুন এবং পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সরকারসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, ছয়টি ইউনিয়নের শতাধিক নাগরিক সমাজ সংগঠনের (সিএসও) সদস্য ও শিক্ষার্থীরা র‍্যালি, ফেস্টুন ও পোস্টার নিয়ে প্রচারাভিযানে অংশ নেন। খোলা যানবাহনে মাইক ব্যবহার করে মানবাধিকারবিষয়ক বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন।

পরে অতিথিরা সিএসও, শিক্ষার্থী ফোরাম ও থিয়েটার ফোরামের স্টল এবং মানবাধিকারবিষয়ক লুডু পরিদর্শন করেন। অনুষ্ঠানে সিএসও সদস্য ও শিক্ষার্থীরা তাঁদের অর্জন তুলে ধরেন। পাশাপাশি সহিংসতার শিকার ব্যক্তিরা নিজেদের জীবনের অভিজ্ঞতা তুলে ধরেন।

বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তারা নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা, নির্যাতন, বাল্যবিবাহ ও বৈষম্য প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!