ঝালকাঠিতে দুর্গাপূজার নিরাপত্তায় ১,১৭৯ আনসার-ভিডিপি..

প্রকাশ: 15 October 2026 । 17:09 | আপডেট: 15 October 2026 । 17:09

মোঃ মাছুম বিল্লাহ, ঝালকাঠি করেসপন্ডেন্ট:-

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ঝালকাঠির চার উপজেলায় ১৬০টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১ হাজার ১৭৯ জন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত ছয় দিন তাঁরা দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা আনসার ও ভিডিপি কার্যালয় চত্বরে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের ব্রিফিং করেন জেলা কমান্ড্যান্ট মো. শফিকুল ইসলাম।

ব্রিফিংয়ে তিনি জানান, প্রতিমা বিসর্জন পর্যন্ত পূজামণ্ডপগুলোতে আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন। মণ্ডপের ঝুঁকি ও গুরুত্ব বিবেচনায় অধিক গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ—এই তিন শ্রেণিতে ভাগ করে সদস্য মোতায়েন করা হয়েছে।

জেলা আনসার ও ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, ঝালকাঠি সদর উপজেলার ৭২টি পূজামণ্ডপে ৫৪০ জন, নলছিটি উপজেলার ২২টিতে ২০০ জন, রাজাপুরের ১৯টিতে ১২০ জন এবং কাঠালিয়ার ৪৭টি পূজামণ্ডপে ৩১৯ জন সদস্য দায়িত্ব পালন করবেন।

নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্লাটুন কমান্ডার (পিসি), সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) এবং পুরুষ ও নারী আনসার-ভিডিপি সদস্যরা। দুর্গাপূজা চলাকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁরা কাজ করবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!