ইরানের নেতৃত্ব নিয়ে ‘বাড়াবাড়ি’ করেছে..
প্রকাশ: 13 October 2026 । 15:10 | আপডেট: 13 October 2026 । 15:10
অনলাইন ডেস্ক
ইরানের নেতৃত্বকে চ্যালেঞ্জ করতে গিয়ে যুক্তরাষ্ট্র ‘বাড়াবাড়ি’ করে ফেলেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে শান্তি আলোচনার জন্য উপযুক্ত ইরানি কর্মকর্তা খুঁজে পেতে ওয়াশিংটনকে সমস্যায় পড়তে হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
সোমবার (১২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউন শহরে রিপাবলিকান পার্টির এক নির্বাচনী প্রচারণা সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ট্রাম্প। প্রস্তাবিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরানের নেতৃত্ব নিয়ে যুক্তরাষ্ট্র সম্ভবত বাড়াবাড়ি করে ফেলেছে। এখন দেশটির কার সঙ্গে কাজ করা হবে, তা বুঝতে সমস্যা হচ্ছে। এমনকি কেউ ইরানের প্রেসিডেন্ট হতে চাইছেন না বলেও দাবি করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, ইরানের ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে ওয়াশিংটন যাদের বিবেচনায় রেখেছিল, তাঁদের কেউই দায়িত্ব নিতে রাজি হচ্ছেন না। ফলে কার সঙ্গে আলোচনা করা হবে, তা নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।
এ সময় গত প্রায় আট মাসের যুদ্ধে ইরানের বিমানবাহিনী ও নৌবাহিনী ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করেন ট্রাম্প। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের ১৫৯টি জাহাজই ধ্বংস হয়েছে।
এদিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এবং পারস্য ও ওমান উপসাগরে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা অব্যাহত রয়েছে। ব্রিটিশ সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) তথ্য অনুযায়ী, গত ১ অক্টোবর থেকে এসব জলসীমায় অন্তত ১৯টি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, আলজাজিরা
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.