ডেঙ্গু জ্বরে আক্রান্ত ক্রিকেটার হাসান..

প্রকাশ: 1 August 2023 । 20:17 | আপডেট: 1 August 2023 । 20:17

তন্ময় সেন স্পোর্টস করেসপন্ডেন্ট:-

গত কয়েক দিন ধরেই জ্বরে ভুগছিলেন হাসান মাহমুদ। আপাতত জ্বরের মাত্রা কিছুটা কমেছে। তবে পরশু রাতে হাসানের শারীরিক অবস্থা বুঝতে রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে জানা যায়, ডেঙ্গু পজিটিভ হয়েছেন তিনি।

এ তথ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগের এক সূত্র নিশ্চিত করেছে।

আজ আরও একবার রক্ত পরীক্ষা করানোর কথা থাকলেও কিছুটা সুস্থ বোধ করায় সেটি আর করানো হয়নি। আপাতত বাসাতেই চিকিৎসা নিচ্ছেন তিনি। যদিও তার প্লাটিলেট স্বাভাবিকের চেয়ে কিছুটা কম ছিল গতকাল।

এদিকে গতকাল থেকে চলছে রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু রুটিন মেডিকেল চেকআপ। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। কিন্তু অসুস্থতার কারণেই এখনো মাঠে আসেননি হাসান।

মেডিকেল পরীক্ষা শেষে ৩ আগস্ট হবে ফিটনেস টেস্ট। তবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রামেই থাকতে হবে এই পেসারকে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!