সুন্দরবন ঘেঁষা ১৮ অনুমোদনহীন রিসোর্ট..

প্রকাশ: 7 October 2026 । 17:10 | আপডেট: 7 October 2026 । 18:53

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের সীমানাঘেঁষা এলাকায় গড়ে ওঠা অনুমোদনহীন ১৮টি রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ দিয়েছে খুলনা জেলা পরিবেশ অধিদপ্তর।

রোববার (৪ অক্টোবর) রিসোর্ট মালিকদের লিখিতভাবে এ নোটিশ দেওয়া হয়। এর আগে দুই দফা নোটিশ দেওয়া হলেও তা কার্যকর হয়নি।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, সুন্দরবন রিজার্ভ ফরেস্টের চারপাশের ১০ কিলোমিটার এলাকা ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া (ইসিএ)। পরিবেশগত ছাড়পত্র ছাড়া এ এলাকায় রিসোর্ট স্থাপন আইনত দণ্ডনীয়। এসব স্থাপনার কারণে সুন্দরবনের প্রাণী ও উদ্ভিদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হচ্ছে।

চূড়ান্ত নোটিশে রিসোর্টগুলোর সব স্থাপনা সরিয়ে অনুমোদনযোগ্য স্থানে স্থানান্তর এবং কার্যক্রম বন্ধ করে বিষয়টি লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নির্দেশনা না মানলে মোবাইল কোর্ট পরিচালনা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং মামলা করার কথা জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

খুলনা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন-অর-রশীদ জানান, ১০টি প্রতিষ্ঠানকে ৩০ দিন এবং আটটিকে ১৫ দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!