কাঠালিয়ায় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক..

প্রকাশ: 5 October 2026 । 18:43 | আপডেট: 5 October 2026 । 18:43

মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ

আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন উপলক্ষে ঝালকাঠির কাঠালিয়ায় আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় কাঠালিয়া থানার হলরুমে থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু নাছের রায়হানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হারান চন্দ্র পাল, এসআই মো. সোহেল, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন, উপজেলা পূজা ঐক্য পরিষদের সভাপতি গৌরাঙ্গ বিশ্বাস, সাধারণ সম্পাদক খগেন্দ্র ভূষণ দাস, উপজেলা পূজা ফোরামের আহ্বায়ক তপন হাওলাদার ও সদস্য সচিব শিশির হাওলাদার।
এ সময় উপজেলার ৪৭টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় পূজা চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজারী ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটিগুলোকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, এ বছর কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৪৭টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!