প্রথম দিনেই বক্স অফিসে ঝড়..

প্রকাশ: 3 October 2026 । 18:56 | আপডেট: 3 October 2026 । 18:56

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় সাফল্য পেয়েছে অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’। শুক্রবার (২ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি ভারতের বাজারে প্রথম দিনেই নিট ৬৬.৭৫ কোটি রুপি আয় করেছে।

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির প্রথম দিনের গ্রস আয় ৮০.১০ কোটি রুপি। ভারতের বাইরে আয় হয়েছে আরও ১৫ কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দিনে সিনেমাটির গ্রস সংগ্রহ দাঁড়িয়েছে ৯৫.১০ কোটি রুপি।

এ আয় দিয়ে আগের দুই কিস্তির উদ্বোধনী দিনের সংগ্রহকে ছাড়িয়ে গেছে ‘দৃশ্যম ৩’। ২০১৫ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম’ প্রথম দিনে নিট ৫.৮৫ কোটি এবং ২০২২ সালের ‘দৃশ্যম ২’ প্রায় ১৫.৩৮ কোটি রুপি আয় করেছিল।

সিনেমাটিতে বিজয় সালগাঁওকর চরিত্রে ফিরেছেন অজয় দেবগন। পরিবারের নিরাপত্তা রক্ষায় তার বুদ্ধির লড়াইকে ঘিরেই এগিয়েছে গল্প। তাবু ও জয়দীপ অহলাওয়াতসহ অন্যদের অভিনয়ে আড়াই ঘণ্টার এই ক্রাইম থ্রিলারটি দর্শকদের সামনে হাজির হয়েছে।

‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ পরিচালনা করেছেন অভিষেক পাঠক। এটি ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ও শেষ কিস্তি হিসেবে নির্মিত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!