হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি..

প্রকাশ: 3 October 2026 । 14:45 | আপডেট: 3 October 2026 । 14:45

অনলাইন ডেস্ক

ইরানসমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যের একাধিক আঞ্চলিক সূত্রের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, কয়েক সপ্তাহের মধ্যেই অভিযান শুরু হতে পারে।

সূত্রগুলো বলছে, হুথিদের লোহিত সাগরের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে দেওয়াই হবে অভিযানের প্রধান লক্ষ্য। একই সঙ্গে ইয়েমেনের বিভিন্ন ফ্রন্টে সমন্বিত হামলা চালানোর পরিকল্পনাও রয়েছে। ইয়েমেনের স্থলবাহিনী অভিযান পরিচালনা করবে এবং সৌদি বাহিনী বিমান হামলা চালাবে।

আঞ্চলিক সূত্রের দাবি, যুক্তরাষ্ট্র সৌদিকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে। পাশাপাশি কয়েকটি আরব ও ইউরোপীয় দেশ রিয়াদকে প্রতিরক্ষামূলক সামরিক সহায়তা দিচ্ছে। তবে সৌদির কোনো মিত্র সরাসরি অভিযানে অংশ নেবে না বলে জানিয়েছে সূত্রগুলো।

২০১৪ সালে ইয়েমেনে হুথিদের উত্থানের পর দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। ২০১৫ সালে ইয়েমেনের সরকারকে সমর্থন দিতে যুদ্ধে জড়ায় সৌদি আরব। দীর্ঘ সংঘাতের পর ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হুথি ও সৌদির মধ্যে যুদ্ধবিরতি হয়, যা চলতি বছরের মাঝামাঝি পর্যন্ত কার্যকর ছিল।

সম্প্রতি সৌদি বাহিনীর সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর পরিস্থিতির আরও অবনতি হয়। এর পর হুথিরা সৌদির ওপর হামলা চালায় এবং অবরোধ প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে দাবি পূরণ না হলে লোহিত সাগর ও বাব এল-মান্দেব দিয়ে সৌদির জাহাজ চলাচল বন্ধের হুমকি দেয় তারা।

রয়টার্সের সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি হুথিদের দখলে যাওয়া লোহিত সাগরের উপকূলীয় এলাকাগুলো নতুন সৌদি অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য হতে পারে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!