১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন..

প্রকাশ: 28 September 2026 । 19:08 | আপডেট: 28 September 2026 । 19:08

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগবঞ্চিত ৮১৭ জন আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগপত্র পাবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এ কথা জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, প্রাথমিকের নিয়োগবঞ্চিত ৮১৭ জন এখনো বাকি রয়েছেন। তাদের আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে। যারা ওই সময়ের মধ্যে নিয়োগ পাবেন না, তাদের বিষয়েও পরবর্তী সময়ে কাজ করা হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী অংশ নেন। নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন করতে কাজ শুরু করা হয়েছে। এ সময় নিয়োগের চূড়ান্ত আবেদনের পর ভেরিফিকেশন ও ঠিকানা পরিবর্তনসহ বিভিন্ন বিষয় সামনে আসে।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে প্রার্থীদের ভেরিফিকেশন ও ঠিকানা-সংক্রান্ত তথ্য হালনাগাদ করা হচ্ছে। যাদের প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি, তাদের বিষয়গুলো পর্যবেক্ষণে রেখে পর্যালোচনা করা হচ্ছে। এই কার্যক্রম ১ অক্টোবর পর্যন্ত চলবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!