জিতের নায়িকা হচ্ছেন ইধিকা পাল

প্রকাশ: 25 September 2026 । 19:12 | আপডেট: 25 September 2026 । 19:12

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেবের পর এবার টালিপাড়ার জনপ্রিয় অভিনেতা জিতের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা পাল। পরিচালক পথিকৃৎ বসুর আগামী সিনেমায় জিতের বিপরীতে তাকে দেখা যেতে পারে বলে জানা গেছে।

গণমাধ্যমের খবর অনুযায়ী, এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত হতে যাওয়া সিনেমাটিতে ইধিকাকে নায়িকা হিসেবে নেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

তবে সিনেমাটি নিয়ে এখনো প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। জিৎ বা ইধিকা পালও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দেবের সঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধে ইতোমধ্যে দর্শকদের নজর কেড়েছেন ইধিকা। সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ সিনেমার শুটিংও শেষ করেছেন তিনি। সেখানে যিশু সেনগুপ্তের সঙ্গে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

নতুন সিনেমাটির বিষয়টি এখনো আলোচনার পর্যায়েই রয়েছে বলে জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!