‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাটের..

প্রকাশ: 25 September 2026 । 19:07 | আপডেট: 25 September 2026 । 19:07

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়া ভাটের প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। পোস্টারে লাল সিকুইন পোশাকে ভিনটেজ লুকে দেখা গেছে অভিনেত্রীকে। চুলে ছিল পালকের বিশেষ সাজ।

পোস্টার প্রকাশ করে নির্মাতারা লিখেছেন, ‘আগুনও, হৃদয়ের প্রাণও!’ একই সঙ্গে জানানো হয়েছে, সিনেমাটি ২০২৭ সালের ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ পরিচালনা করছেন সঞ্জয় লীলা বানসালি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। সিনেমাটির শুটিং শেষ হয়েছে, বর্তমানে চলছে পোস্ট-প্রোডাকশনের কাজ।

সিনেমায় রণবীর ও ভিকি দুই সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন। তাদের ঘিরেই গল্পের মূল দ্বন্দ্ব। আলিয়ার চরিত্রকে কেন্দ্র করে দুই কর্মকর্তার মধ্যে প্রেমের ত্রিভুজও তৈরি হবে বলে জানা গেছে।

‘সাওয়ারিয়া’র পর প্রায় দুই দশক পর আবারও বানসালির সঙ্গে কাজ করছেন রণবীর। অন্যদিকে ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’র পর পরিচালকের সঙ্গে এটি আলিয়ার দ্বিতীয় সিনেমা।

‘লাভ অ্যান্ড ওয়ার’ বানসালির ক্যারিয়ারের অন্যতম বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে বলেও জানা গেছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!