বোরহানউদ্দিনে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং..

প্রকাশ: 31 July 2023 । 22:32 | আপডেট: 31 July 2023 । 22:34

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বোরহানউদ্দিন প্রতিনিধিঃ ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অদ্য ৩১জুলাই রোজ সোমবার সকাল ১০ঘটিকার সময় বোরহানউদ্দিন ঐতিহ্যবাহী আব্দুল জব্বার কলেজ মাঠে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্পেইনে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উপস্থিত হয়ে ক্যাম্পেইন উদ্বোধন করেন এবং ব্যাংক এশিয়ার সফলতা কামনা করেন ।
ক্যাম্পেইনের মাধ্যমে বোরহানউদ্দিন বাসীদের ব্যাংক এশিয়া সম্পর্কে বিভিন্ন রকমের ধারণা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে ব্যাংকের লোন কার্যক্রম, ডিপিএস একাউন্ট ওপেন, জেনারেল ব্যাংকিং, স্কুল ব্যাংকিং সহ বিভিন্ন ব্যাংকিং সেবা সম্পর্কে গ্রাহকদের কে ধারণা দেয়া হয়। ভিবিন্ন খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন রকম পুরস্কারে পুরস্কৃত করা হয়। ব্যাংক এশিয়া ১৯৯৯ সাল থেকে বাংলাদেশে ব্যাংকিং সেবা প্রদান করে আসছে।
ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং এর ডিস্ট্রিক্ট ম্যানেজার জহিরুল আলম বলেন,আপনারা আমাদের এজেন্ট পয়েন্ট আসুন, সঞ্চয় করুন, আপনাদের টাকা ব্যাংক এশিয়ায় শতভাগ নিরাপদ।
এই সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংক এশিয়ার এজেন্ট গোলাম মাহমুদ শাওন চৌধুরী সাচড়া ইউডিসি শাখা,ব্যাংক এশিয়ার ডিপিও এজেন্ট মোঃ সবুজ সহ ব্যাংক এশিয়ার ভোলা জেলা সকল এ আর ও বৃন্দ ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!