মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম..
প্রকাশ: 24 September 2026 । 19:42 | আপডেট: 24 September 2026 । 19:43
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, সংকট কেটে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও দ্রুত দাম সমন্বয়ের চেষ্টা করবে সরকার।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। একই সঙ্গে পরিবহন ও বীমা ব্যয়সহ আমদানি ব্যয়ও বেড়েছে। এ পরিস্থিতিতে দীর্ঘ সময় দেশের বাজারে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা কঠিন হয়ে পড়েছিল।
তিনি জানান, সরকার প্রায় ছয় মাস পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তবে বিকল্প না থাকায় শেষ পর্যন্ত জ্বালানি তেলের দাম সমন্বয় করতে হয়েছে। মধ্যপ্রাচ্যের সংকট দ্রুত কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে দাম কমলে দেশের বাজারেও দ্রুত মূল্য সমন্বয়ের চেষ্টা করা হবে।
এর আগে সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় জেলা পরিষদের প্রশাসক জাভেদ মাসুদ মিল্টন, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় জেলার উন্নয়ন সম্ভাবনা ও বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.