ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে..

প্রকাশ: 22 September 2026 । 19:14 | আপডেট: 22 September 2026 । 19:40

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে বরিশালে ১৯০ জন, চট্টগ্রামে ২৮৫, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৩৯১, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৯, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১, খুলনায় ৩১৬, ময়মনসিংহে ১০৫, রাজশাহীতে ১৬২, রংপুরে ৬৭ এবং সিলেটে ছয়জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৫ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৬৫ হাজার ৪৯৯ জন ভর্তি হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!