ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি..

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ । ২১:০৫ | আপডেট: ৩১ জুলাই ২০২৩ । ২১:০৫

মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট:-

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা ২ হাজার ৬৯৪ জন এবং এই সময়ের মধ্যে মারা গেছেন ৪ জন। এ নিয়ে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু ২৫১ জন।

সোমবার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা যায়।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ১ হাজার ১৬৮ জন ঢাকার। ঢাকার বাইরে ১ হাজার ৫২৬ জন।

স্বাস্থ্য অধিদফতর জানায়, সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৩৮৬ জন রোগী ভর্তি আছে। এরমধ্যে ঢাকাতেই ৫ হাজার ১১ জন, আর বাকি ৪ হাজার ৩৭৫ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। এই বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৫১ হাজার ৮৩২ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৪২ হাজার ১৯৫ জন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!