মক্কায় ভারি বৃষ্টি-বজ্রঝড়, কাবা ঘিরে..
প্রকাশ: 14 September 2026 । 19:56 | আপডেট: 14 September 2026 । 19:56
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় ভারি বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে। এ সময় মসজিদুল হারামে কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য ধারণ করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর প্রকাশিত এক ভিডিও প্রতিবেদনে এ দৃশ্য তুলে ধরা হয়।
বৃষ্টির সময় মসজিদুল হারামের আকাশ কালো মেঘে ঢেকে যায়। এরপর শুরু হয় প্রবল বর্ষণ। ভারি বৃষ্টির মধ্যেও মুসল্লিরা মসজিদুল হারামে নামাজ আদায় অব্যাহত রাখেন।
আবহাওয়ার অবনতির কারণে সৌদি কর্তৃপক্ষ বন্যার সতর্কতা জারি করেছে। স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের উপত্যকা এবং নিচু এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি জাতীয় আবহাওয়া কেন্দ্রের পূর্বাভাসে মক্কাসহ কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারি বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছিল। একই সঙ্গে শিলাবৃষ্টি, প্রবল বাতাস ও আকস্মিক বন্যার আশঙ্কার কথাও বলা হয়।
আল-জাজিরার ভিডিও প্রতিবেদনে বৃষ্টির মধ্যে মসজিদুল হারামের পরিবেশ এবং কাবা শরিফ ঘিরে মুসল্লিদের নামাজ আদায়ের দৃশ্য ফুটে উঠেছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.