গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নে আদিবাসীদের সহযোগিতা..

প্রকাশ: 12 September 2026 । 18:06 | আপডেট: 12 September 2026 । 18:06

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা) বাস্তবায়নে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক সহযোগিতা চেয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন এমপি।

শনিবার (১২ সেপ্টেম্বর) গোবিন্দগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও সরকারি সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ সহযোগিতা কামনা করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে। এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের পাশাপাশি গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়ন ও অগ্রগতির নতুন দ্বার উন্মোচিত হবে।
তিনি বলেন, “গোবিন্দগঞ্জে ইপিজেড যাতে দ্রুত বাস্তবায়ন করা যায়, সেজন্য আদিবাসী জনগোষ্ঠীসহ এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। সবাই ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করলে গোবিন্দগঞ্জকে একটি উন্নত ও কর্মসংস্থানসমৃদ্ধ এলাকায় পরিণত করা সম্ভব।”

তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তাদের শিক্ষা, কর্মসংস্থান ও আবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!