আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ..
প্রকাশ: 12 September 2026 । 16:23 | আপডেট: 12 September 2026 । 16:23
জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৫জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় উপজেলার বেলুহার গ্রামের মতিউর রহমানের ছেলে শান্ত সন্যামত (২৫), ছয়গ্রাম এলাকার সন্তোষ বাড়ৈর ছেলে মিঠুন বাড়ৈ (২৬) কে শান্ত সন্যামতের মাছের ঘেরের পাশ থেকে ৩০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়া একই রাতে উপজেলার উত্তর শিহিপাশা গ্রামের হাবিব সরদারের ছেলে আহাদ সরদার (২৫), ফুল্লশ্রী গ্রামের ইউনুস পাইকের ছেলে অন্তর পাইক (২১) ও পূর্ব সুজনকাঠি গ্রামের টিএম সেলিমের ছেলে জিহাদ ইবনে সেলিম জয় (২৪) কে সুজনকাঠি এতিমখানা মোড় থেকে ৫ পিচ ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ৫জনের বিরুদ্ধে মাদকদ্রব্য
নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত ৫ জন আসামিকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.