গাইবান্ধায় জাল জন্মসনদে আসামিকে শিশু..
প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৬ । ২০:২৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬ । ২০:২৬
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
জাল জন্মসনদ তৈরি করে প্রাপ্তবয়স্ক চার আসামিকে শিশু দেখিয়ে জামিন করানো, আদালতের অর্ডার শিটে কাটাকাটি ও মামলার নথি গায়েবের অভিযোগে গাইবান্ধার এক আইনজীবী, তাঁর সহকারী (মুহুরি) ও গোবিন্দগঞ্জ চৌকি আদালতের তৎকালীন জিআরও পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও হকিকুল ইসলাম।
আদালত সূত্র জানায়, তিনটি মামলায় প্রাপ্তবয়স্ক চার আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ ওঠে আইনজীবী শেফাউল ইসলাম রিপনের বিরুদ্ধে। অভিযোগ তদন্তে সত্যতা পাওয়ার কথা উল্লেখ করে তাঁর সনদ বাতিলের সুপারিশ করা হয়।
একই সঙ্গে আইনজীবীর সহকারী হাসান আলীর নিবন্ধনপত্র বাতিল এবং তৎকালীন জিআরও পুলিশ সদস্য আব্দুস সবুরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
গত ১৯ আগস্ট গাইবান্ধা শিশু আদালত-২-এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। প্রতিবেদনে ঘটনাটিকে বিচার বিভাগের জন্য ‘কালো অধ্যায়’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
পরে শিশু আদালত-২-এর বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইফতেখার বিন আজিজ অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়েরের নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারীকে বাদী হয়ে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.