কলাপাড়ায় আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস..

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ২০:৩৪ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ২০:৩৪

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী

কলাপাড়ায় পালিত হলো আন্তর্জাতিক মানবপাচার প্রতিরোধ দিবস। এ উপলক্ষ্যে রবিবার দুপুরের দিকে নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা বাজারে বর্নাঢ্য র্যালী বের করা হয়। এতে স্কুল শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ অংশগ্রহন করে। এরপর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে মানবপাচার রোধে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এনসিয়র প্রেটেকশন এন্ড জাষ্টিস থ্রু ইনটিগ্রেটেড এ্যাপ্রোচ ইপজিয়া প্রকল্পের উদ্যোগে বে-সরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এ কর্মসূচীর আয়োজন করে। ওয়ার্ল্ড কনসান ইপজিয়া প্রকল্পের প্রোগ্রাম অফিসার সীমা ভেরোনিকা রোজারিওর সঞ্চলনায় ইউপি সদস্য মো. হামিদুল ইসলামের সভাতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ান-ষ্টপ-ক্রাইসিস-সেন্টার-(ওসিসি) উপজেলা প্রোগ্রাম অফিসার মো. ইদ্রিস আলী, ইউপি সদস্য মো. ফজলুল হক সুমন প্রমুখ। এসময় ইউনিয়ন পরিষদ সচিব প্রকাশ চন্দ্র রায়সহ অন্যান্য ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!