বিয়ে বাড়ির স্বাদের শাহি জর্দা

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ । ১৯:২৭ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ । ১৯:২৭

আরএইচবি নিউজ ডেস্কঃ

বিয়ে বাড়ির জর্দার স্বাদ যেন মুখে লেগেই থাকে। কিন্তু সুস্বাদু এই খাবারটি শুধু বিয়ের অনুষ্ঠানে গেলেই খাওয়া যায়, তা ছাড়া না। কিন্তু এই সুস্বাদু খাবারটি যদি ঘরেই রান্না করা যায় তবে কেমন হয়? ভাবছেন একেবারে বিয়ে বাড়ির মত হবে না? নিশ্চয়ই হবে।
আর তাই তো আমাদের আজকের রেসিপি হল বিয়ে বাড়ির শাহি জর্দা। তাহলে আর দেরি না করে জেনে নিন রেসিপি ও রান্না করে তাক লাগিয়ে দিন সবাইকে।

উপকরণ:-

চিনি গুড়া চাল – ১/২ কাপ
জাফরান ফুড কালার – সামান্য
লবন – সামান্য

প্রণালী -১:-

চাল ধুয়ে গরম পানিতে ফুটিয়ে নিন ।
কালার দিয়ে দিন সিদ্ধ হয়ে আসলে নামিয়ে ঝুড়িতে ঢেলে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে নিন ।
চাল বেশি সিদ্ধ করবেন না । ৮৫ % সিদ্ধ করবেন । যদি বেশি সিদ্ধ হয়ে যায় তাহলে ছড়ানো পাত্রে ঢেলে ফ্যানের নিচে রাখুন ১-২ ঘণ্টা ।

জর্দা ভাজার উপকরণ:-

এলাচ , দারুচিনি , তেজপাতা -২-৩ টি করে
চিনি – স্বাদ অনুযায়ী
লবন – এক চিমটী
ঘি – ২-৩ টেবিল চামচ
কিশমিশ
চিনা , কাজু , আমন্ড বাদাম কুচি – প্রয়োজন মতো
সামান্য গোলাপ জল
মাওয়া – ১/৪ কাপ (ঐচ্ছিক )

প্রণালী -২:-

প্যানে ঘি দিয়ে সিদ্ধ চাল দিয়ে দিন । বাকি সব উপকরন দিয়ে ৭-৮ মিনিট নাড়চাড়া করে নামিয়ে নিন ।
চিনি দেবার পরে একটু আঠালো হয়ে যেতে পারে ভয় পাবার কিছুই নেই ঠাণ্ডা হলে ঠিক হয়ে যাবে ।
নামানোর আগে গোলাপ জল দিয়ে নামিয়ে নিন ।

পরিবেশন:-

চেরি ,টুটী ফ্রুটী ও বেবি গোলাপ জামুন দিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!