হঠাৎ নির্বাচন কমিশনে রিজভী
প্রকাশ: ৩০ জুলাই ২০২৩ । ১৬:৩১ | আপডেট: ৩০ জুলাই ২০২৩ । ১৬:৩১
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গেছেন।
রবিবার (৩০ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনে বিএনপির বার্ষিক আয়-ব্যয়ের হিসেব জমা দিতে যান তিনি। এ সময় ইসি সচিব বিএনপি নেতাকে চায়ের আমন্ত্রণ জানালে তিনি তা প্রত্যাখ্যান করেন।
ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় রুহুল কবির রিজভী সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবুল খায়ের ভুইয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন অসীম, সহদপ্তর সম্পাদক মুনির হোসেন, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.